কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আউটসোর্সিং কর্মীদের অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের আন্দোলনে সড়কে যানজট। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের আন্দোলনে সড়কে যানজট। ছবি : সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে আড়াই ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক দফা দাবি নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়ে যায়।

পরে বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়।

এ সময় আন্দোলনকারীদের লক্ষ করে পুলিশকে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন আউটসোর্সিং কর্মীরা।

দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী আজকের আন্দোলনে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X