কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন তিন দলের আরও ১৫ নেতাকর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৩ আসনের মিডিয়া সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ সানভীর।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ্-এর হাতে সোনারগাঁওয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের ১৫ নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

নবযোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিসের মুফতি সালমান ফারসি, বিএনপি থেকে হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন, বজলু মিয়া এবং জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া ও মো. কাউসার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার সভাপতি মুহা. ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X