কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হবে বলেও জানান তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণ সজাগ ও সচেতন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে।

তিনি বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী যারা এই কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমি বাহিনীতে ইন্সট্রাকশন দিয়েছি তারা টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, সে জন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমি একটা অ্যাকশন নেব।

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। এই আওয়ামী দোসরদের কোনো অবস্থায় ছাড় দেব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

তারা কোনো অবস্থাতেই সফল হবে না জানিয়ে তিনি বলেন, যেভাবেই হোক আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, এই ব্যবস্থা আমরা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X