কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা

ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ছবি : কালবেলা
ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠান। ছবি : কালবেলা

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা ফলাফল করেছে ‘এরটু রমজান স্টাডি ডিসেমিনেশন প্রোগ্রাম’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাইনোভিয়া ফার্মার উদ্যোগে ঢাকার একটি হোটেলে এই গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বক্তাদের মতে, গবেষণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল Frontiers in Endocrinology-এ (ইমপ্যাক্ট ফ্যাক্টর : ৩.৯) প্রকাশিত হয়েছে। এতে রমজান মাসে রোজা পালনরত টাইপ-২ ডায়াবেটিস (T2DM) রোগীদের জন্য Ertugliflozin-এর কার্যকারিতা ও নিরাপত্তার বাস্তবভিত্তিক মূল্যায়ন তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি এবং ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডা. হাফিজুর রহমান।

দেশের খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গবেষণার ফলাফল ও রোজাদার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৯ জন এন্ডোক্রিনোলজিস্ট ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন বারডেম অ্যাকাডেমির পরিচালক অধ্যাপক ফারুক পাঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

অধ্যাপক ফারুক পাঠান গবেষণার পটভূমি ও রোজার সময় SGLT2 ইনহিবিটর-এর ভূমিকা ব্যাখ্যা করেন, যেখানে ডা. শাহজাদা সেলিম গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন। তিনি দেখান যে, Ertugliflozin রোজার সময় টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর ও নিরাপদ।

তিন মাস ধরে পরিচালিত এই গবেষণায় দেশের শীর্ষস্থানীয় ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক অবদান রেখেছেন, যা রমজান মাসে ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।

অনুষ্ঠানে BIRDEM, BSMMU, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণার ক্লিনিক্যাল প্রয়োগ ও রোজাদার রোগীদের চিকিৎসা কৌশল উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।

সিনোভিয়া ফার্মার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিনোভিয়া ফার্মা পিএলসি-র বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক সৈয়দ আবুল বাশার তাহমিদ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রমজান মাসে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য Ertugliflozin-এর কার্যকারিতা নিয়ে বাস্তবভিত্তিক এই গবেষণা বিশ্বে প্রথম।

তিনি আরও জানান, এই গবেষণা ২৪ জন শীর্ষস্থানীয় এন্ডোক্রিনোলজিস্টদের নিয়ে শুরু করা হয়েছিল, যার মধ্যে ১৯ জন চিকিৎসক সরাসরি এতে অংশ নেন।

তাহমিদ এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, আমরা ইতোমধ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) ২০২৫-এ গবেষণার ই-ডিসপ্লে উপস্থাপন করেছি এবং বাংলাদেশ এন্ডোক্রিনোলজি সোসাইটির অনুষ্ঠানে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছি। গবেষণায় দেখা গেছে, Ertugliflozin রোজাদার ডায়াবেটিস রোগীদের HbA1c নিয়ন্ত্রণ ও শরীরের ওজন কমাতে কার্যকর এবং নিরাপদ। বাংলাদেশের উদ্যোগে পরিচালিত এই গবেষণা আন্তর্জাতিক ডায়াবেটিস গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে ধর্মীয় উপবাসকালীন ডায়াবেটিস ব্যবস্থাপনা নিয়ে আরও গবেষণার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ সামাদ, সিইও, ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক (NHN)। এছাড়া বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন ডা. ফারিয়া আফসানা, বারডেম জেনারেল হাসপাতাল; ডা. এম সাইফুদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল; ডা. মির্জা শরিফুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল; ডা. এস এম মহিউদ্দিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ; ডা. মারুফা মুস্তারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডা. সামীরা মেহজাবিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডা. নাজমা আক্তার, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল; ডা. তাহনিয়া হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডা. মো. মতিউর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডা. আফসার আহমেদ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X