কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ

বাংলাদেশ-ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠকে যোগ দিতে বাংলাদেশের ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছেন।

শনিবার (১ মার্চ) পিটিআই সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি প্রতিনিধি দল সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল ৩ মার্চ কলকাতায় পৌঁছাবে। আর সেখান থেকে ৫ মার্চ সকাল পর্যন্ত গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিন অবস্থান করবে।

জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সাম্বারিয়ার লেখা একটি চিঠি সূত্রে জানা যায়, গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ৬-৭ মার্চ দুই দিনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধিদলটি কলকাতায় ফিরে আসবে।

আবুল হোসেন বলেন, যৌথ নদী কমিশন প্রতি বছরে একবার আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনার বসে। এটিও তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্ঠন চুক্তি সাক্ষরিত হয়েছিল প্রায় ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X