কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বপদেই থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা : রিজওয়ানা হাসান

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মোহাম্মদপুরের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, যেহেতু মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষই মীমাংসা করেছেন সেহেতু এই বিষয়টা স্বপ্রণোদিত এর বাইরে নেওয়ার আর সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা (জাহাঙ্গীর আলম চৌধুরী) স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন।

তিনি আরও বলেন, ‘যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি, সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।’

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিচ্ছে। কোন দল চাঁদাবাজি করছে, কোন দল করছে না সরকার সেটা দেখবে না। কোনো বিশেষ দলের দিকে ইঙ্গিত করে থাকলে সেই বিশেষ দলকে প্রশ্ন করতে হবে।

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভেতরেই নির্বাচন হবে বলেও জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X