কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এ সময় যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্রে জানা গেছে, রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ দেওয়া হতে পারে ২৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। সেই হিসাবে ২৪ মার্চ শুরু হতে পারে ট্রেনে ঈদযাত্রা। ঈদে বেশ কয়েকটি রুটে চালানো হতে পারে বিশেষ ট্রেন। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

যাত্রীর চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রস্তুতিমূলক সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ঈদকেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে উপদেষ্টার সভাপতিত্বে আরেকটি সভা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X