কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা নিষ্পত্তির দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন। ছবি : কালবেলা

ধর্ষণের অভিযোগে দায়ের মামলাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।

সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম, সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দাবি আদায় না হলে জুলাই-আগস্টের প্রেরণা নিয়ে নারীরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এ সময় তারা আদর্শবান পুরুষদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় মামলাও নেওয়া হয়নি। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না।

ড. ফেরদৌস আরা বকুল বলেন, আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করবেন। আওয়ামী লীগের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতার বিলুপ্ত হয়েছে। সেজন্য সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামি সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামি শিক্ষার বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X