কালবেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বাসসকে অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে’

বাসসের মতবিনিময় সভায় কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : কালবেলা
বাসসের মতবিনিময় সভায় কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : কালবেলা

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে। এর জন্য বাসসকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে৷

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থার কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এসব কথা বলেন।

দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মাহফুজ আলম বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে বাসসকে কাজ করতে হবে। এর জন্য তিনি বাসসে কর্মরত কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকার গঠিত হয়েছে। জনগণকে সেবা করাই সরকারের মূল কাজ। তিনি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদসহ বাসসের কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X