কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:০৮ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে রাতভর অবস্থান করবে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার, তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ পাঁচ দাবিতে রাতভর শাহবাগে অবস্থান করবে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বুধবার (১২ মার্চ) সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গণমাধ্যমকে এ তথ্য জানান।

বুধবার বিকেল ৩টা থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা পাঁচ দাবিতে শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করছেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত পাঁচ দাবি হলো- ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং মিথ্যা মামলাকারীর বিচার করতে হবে; দেশকে অস্থিতিশীল করতে মব তৈরি করে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে; শাহবাগের কসাই লাকী আক্তার ও অন্যদের গ্রেপ্তার করে ২০১৩ সালের সকল ষড়যন্ত্র উন্মোচিত করতে হবে; জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সকল গণহত্যার সুষ্ঠু তদন্ত করা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী বলেন, কোনো ধরনের উসকানি ছাড়া এক শাহবাগী পুলিশের ওপর লাঠি ছুড়েছে। পুলিশ কমিশনার মামুনকে উপর্যুপুরি মারধর করেছে। এরপর সাত-আটজন সন্ত্রাসী তার ওপর আক্রমণ করেছে। কেউ বলতে পারবেন গতকাল পুলিশের হাতে লাঠি ছিল?

তিনি আরও বলেন, গতকাল তারা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ সর্বশেষ ট্রাম কার্ড হিসেবে শাহবাগীদের ব্যবহার করেছে। তারা আনসার, টোকাই, রিকশাওয়ালা হিসেবে ফিরে এসেছে। আমরা শাহবাগী হলে তাদের শাহবাগে লটকিয়ে রাখতাম। কিন্তু আমরা শাহবাগী না, তাই আমরা সরকারের কাছে বিচার চাই।

বিচারের দাবিতে হাদী বলেন, অন্তত এক হাজার কারণ রয়েছে এই খুনি লাকীদের জেলখানায় থাকার জন্য কিন্তু এই লাকী আজকেও মিছিল করেছে। তোমাদের বিষ দাঁত আমরা উপরে ফেলব। এদের বিচার সরকারকে করতে হবে, করতে হবে।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, নতুন করে শাহবাগ মাথাচাড়া দিয়ে উঠছে। শাহবাগের লাকী এখন রাস্তায় অথচ তাদের জেলে থাকার কথা। নতুন করে কেউ শাহবাগ গড়ার চিন্তা করলে আপনারা ভুল ভাবছেন।

ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, ধর্ষণের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছে, সরকার পদক্ষেপ নিয়েছে কিন্তু তারপরও যারা এই শাহবাগে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, আলেমদের হত্যা করতে সহযোগিতা করেছে তারা আজকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যেই শাহবাগেকে খারিজ করে চব্বিশ হয়েছে সেখানে আর কখনো শাহবাগ হবে না, বিচারহীনতার সংস্কৃতি হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের, এই লাকী আক্তারদের ঘুড়ি বাংলার আকাশে কিন্তু নাটাই ভারতের হাতে। তাদের এই উদ্দেশ্য আমরা বেঁচে থাকতে সফল হতে দিব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X