কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

আব্দুল্লাহ আল জাবের ও শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ আল জাবের ও শহীদ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত। এ অভিযোগপত্র তারা মানেন না বলে জানান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলছে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে ফয়সাল করিম মাসুদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। এই বক্তব্য কেউ বিশ্বাস করবে না। হত্যার পেছনে একটি বড় চক্র কাজ করেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সংশ্লিষ্টতা রয়েছে। যেসব অভিযোগপত্রে তাদের নাম নেই, সেগুলো তারা প্রত্যাখ্যান করেন।

এর আগে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, নতুন ধারার রাজনীতি শুরু করায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পীর নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগপত্র প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বিচার নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছিল। তবে দাখিল হওয়া অভিযোগপত্রে স্পষ্ট হয়েছে, সরকার সেই বার্তা গুরুত্ব দেয়নি এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এ সময় তিনি আরও বলেন, সরকার যদি ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং ভারতীয় আধিপত্যবাদ প্রতিহত করতে না পারে, তবে এর পরিণতি জনগণই নির্ধারণ করবে। আগামীকালের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বলেন, এমন কর্মসূচিও আসতে পারে যেখানে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়ে তারপর আমরা যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X