কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবায়লয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

তিনি বলেন, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এ জন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।

এ সময় বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভণ্ডুল করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X