কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা 

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ, যা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

সব স্থাপনায় একযোগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে খালিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জড়িত মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১০

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১১

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১২

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৪

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৫

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৭

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৮

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৯

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

২০
X