কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৫৬ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:৫১ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

পুরোনো ছবি
পুরোনো ছবি

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২২ মার্চ) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ আশংকা কথা জানান তিনি।

পোস্টে মোস্তফা কামাল বলেন, শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

তিনি লেখেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে।

তিনি আরও লেখেন, শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। শনিবার সারা দিনই দেশের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গতকাল শুক্রবারের মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি।

মোস্তফা কামাল লেখেন, হুঁশিয়ার সাবধান রংপুর বিভাগ-বাসী, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোনো কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X