কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন অর্থ সচিব খায়েরুজ্জামান

সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। ছবি: কালবেলা
সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। ছবি: কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হয়েছেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

বুধবার (২৩ আগস্ট) তাকে অর্থ বিভাগে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর পদোন্নতি পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম।

এদিকে অর্থ বিভাগের বর্তমান সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগামী ১ সেপ্টেম্বর যোগদান করবেন।

নতুন অর্থ সচিব খায়েরুজ্জামান ১৯৯৩ সালের এপ্রিল মাসে বিসিএস প্রশাসনের ক্যাডারের ১১তম ব্যাচে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X