কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকারি অফিসগুলোতে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যতে সেবা পেতে কোনো নাগরিককে যেন হয়রানির শিকার হতে না হয়, ঘুষ দিতে না হয়, সেজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান।

তিনি বলেন, পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতি মুক্ত হই। তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি আগামী দিনেও সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ঠেকাতে বদ্ধপরিকর।

ড. ইউনূস বলেন, দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে। এতে কোন অফিসে, কোন টেবিলে, কোন ফাইল আটকে আছে তা দেখা যাবে সহজেই। অসহায় নাগরিকদের টুঁটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার যে লেনদেন ও ভোগান্তির মুখোমুখি হতে হয়, সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর।

এ সময় নাগরিকদের পরামর্শ চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, অনলাইনে সেবা চালুর মাধ্যমে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করা হয়, সে বিষয়ে আমাদের লিখুন-ই-মেইল করুন।

এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে তার এ ভাষণ শুরু হয়। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X