কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শেষে ফের রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশে আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।

ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়। এতে আরও জানানো হয়, ঈদের অন্যান্য দিনগুলোতে যথানিয়মে মেট্রোরেল চলবে।

অন্যদিকে, এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হবে, যা ঈদের পর পুনরায় কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

অন্যদিকে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X