কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এই নৈশভোজে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্র হয়েছেন। এর ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবি তোলেন।

নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে।

এদিকে দূর থেকে তোলা নৈশভোজের অনেকগুলো ছবি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে।’

এর আগে দুই দিনের সফরে থাইল্যান্ড পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিমসটেক সম্মেলনে যোগ দিতে তিনি এখন ব্যাংককে অবস্থান করছেন।

আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এ ছাড়া গতকাল সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X