কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
রেস্তোরাঁয় ভাঙচুর

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নিন্দা

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির লোগো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চালানো গণহত্যা ও ইসরায়েল পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ চলার সময় দেশের বিভিন্ন স্থানে রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সংগঠনটির পক্ষে মহাসচিব ইমরান হাসান এই দাবি জানান।

বিবৃতিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গতকাল সোমবার ফিলিস্তিনের গাজাবাসীদের গণহত্যা ও ইসরায়েল পণ্য বয়কটের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শনের নাম করে কতিপয় দুর্বৃত্ত এবং সন্ত্রাসীরা দেশের বহু রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের মতো জঘন্যতম কর্মকাণ্ড ঘটায়। এর ফলে সেসব রেস্তোরাঁ মালিকদের ব্যাপক ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়।

বিবৃতিতে বলা হয়, বলা বাহুল্য বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও গাজায় ইসরায়েল হামলার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু পরিতাপের বিষয়, বিক্ষোভের নাম করে কিছু দুর্বৃত্ত ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায় ও ব্যাপকভাবে ভাঙচুর করে সম্পদের ক্ষতি সাধন করে। এভাবে সন্ত্রাসীরা বিদেশি পণ্যের নাম করে দেশের রেস্তোরাঁগুলোতে যে সহিংস ঘটনা ঘটিয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়।

বলা হয়, এমতাঅবস্থায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির বক্তব্য হচ্ছে- বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি ও এর সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীরা এ ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের অতি শিগগিরই (আগামী ২৪ ঘণ্টার মধ্যে) আটক ও দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সহিংসতায় যে সম্পদ ধ্বংস করা হয়েছে তা নিরূপণ করা ও তাদের বিনিয়োগের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১০

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১১

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১২

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৪

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৫

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৬

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৭

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৮

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৯

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

২০
X