কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গরম নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

সারা দেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের প্রবণতাও থাকবে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার (১৩ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রায় সব বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। তবে পাঁচ দিনজুড়েই বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X