কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ হবে তুরস্কের নিকটতম মিত্র : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত
বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত

তুরস্ক তার নিকটতম মিত্র দেশগুলোর জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে যত প্রবেশাধিকার নির্ধারিত রেখেছে, এখন থেকে তা বাংলাদেশকে দেবে। এ ছাড়া দুই দেশের বিভিন্ন অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধান এবং নতুন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল সোমবার (১৪ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার অফিসে এক বৈঠকে এ কথা বলেন। এই প্রতিনিধি দলে রয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস আঙ্কারার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিভিন্ন অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন সুযোগে, তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুন করে ঝালাই করে নেওয়ার এখনই অনন্য সুযোগ বলে উভয় পক্ষ মতপ্রকাশ করে।

আরও উল্লেখ করা হয়, অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে হাকান ফিদান উল্লেখ করেন, বাংলাদেশকে তুরস্ক তার দ্বিপাক্ষিক সহযোগিতার সব ক্ষেত্রে প্রবেশাধিকার দেবে, যা শুধু তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে। এ ছাড়া বাংলাদেশকে সম্ভাব্য সব রকম সুবিধা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সম্পর্কোন্নয়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে, যা হবে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এবং অংশীদারত্বমূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১০

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১১

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১২

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৩

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৫

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৬

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৭

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৯

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

২০
X