কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সেনা সদস্য নেওয়ার ঘোষণায় কাতারের প্রতি ড. ইউনূসের কৃতজ্ঞতা

কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দেশটির দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং পেশাদারত্ব বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে ব্যবহার করবে।

প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন, এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থা শুধু নতুন সহযোগিতার সুযোগই তৈরি করবে না, বরং ভবিষ্যতে জনগণ পর্যায়ে সম্পর্ক গড়ার একটি শক্ত ভিত্তিও স্থাপন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১০

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১১

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১২

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৩

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৪

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৫

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৬

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৭

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৮

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৯

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

২০
X