কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

শনিবার দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
শনিবার দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। গতকাল শনিবার দুপুরে হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়।

চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ছিলেন। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।

বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনে বাংলাদেশ-এর বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দুই দল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X