কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিটি করপোরেশন প্রতিদিন ৮ লাখ টন ময়লা সংগ্রহ করছে : ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন প্রতিদিন প্রায় ৮ লাখ টন ময়লা সংগ্রহ করছে। সবাই যার যার বাড়ির সামনে রাস্তা পরিষ্কার রাখুন। আপনাদের বাড়ির ময়লা ঝাড়ু দিয়ে বাড়ির সামনে ফেলে দিয়েন না। ময়লা নির্দিষ্ট স্থানে রাখুন সিটি করপোরেশনের কর্মীরা সংগ্রহ করবে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।

ডিএনসিসির ২, ৩, ৪, ও ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মিরপুর পলাশ নগর এলাকায় মোট ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা ও ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

যত্রতত্র ময়লা না ফেলার আহবান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীরা রাত থেকে সকাল ৮টা পর্যন্ত রাস্তার ময়লা পরিষ্কার করে। আজ সকাল ১১টার পরে মিরপুর পলাশ নগর আসার সময় দেখলাম রাস্তায় প্রচুর ময়লা। সকাল ৮টা থেকে ১১টা এই তিন ঘণ্টায় রাস্তা ময়লায় ভরে গেছে। আমি সবাইকে আহবান করছি আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। যার যার সোসাইটি তারা পরিষ্কার রাখুন, এতে ঢাকা শহরের পরিবেশ সুন্দর হবে। বিদেশের উন্নত শহরের সঙ্গে আমাদের ঢাকার পার্থক্য হলো তাদের রাস্তা পরিষ্কার, কোনো ময়লা থাকে না। আর আমাদের ঢাকার রাস্তায় প্রচুর ময়লা পড়ে থাকে।

ছাদ বাগানের আহবান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুর এলাকায় একসময় অনেক গাছ ছিল। এই এলাকায় এত গরম ছিল না। তুলনামূলক অনেক ঠান্ডা ছিল মিরপুর। পর্যাপ্ত গাছ না থাকায় বর্তমানে মিরপুর এলাকায় তাপমাত্রা অনেক বেড়ে গেছে। সবাই ছাদে গাছ লাগান, বাড়ির সামনে বা বারান্দায় টবে গাছ লাগান। ছাদবাগানের মাধ্যমে গ্রীন বিল্ডিং হলে আমরা ডিএনসিসি থেকে করের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার বিষয়ে আমি বোর্ড মিটিংয়ে উত্থাপন করব।

তীব্র গরমে পথচারীদের পানি খাওনোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে অনেক নিম্ন আয়ের মানুষ আছে যাদের পক্ষে কিনে পানি খাওয়া সম্ভব হয় না। তাই অনুরোধ করছি সবাই সক্ষমতা অনুযায়ী পথচারীদের জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা করুন। মানুষের পাশাপাশি অনেক প্রাণী আছে যেমন পাখী, কুকুর, বিড়াল তারাও তীব্র গরমে অনেক কষ্ট করে। এসব প্রাণীর জন্য ছাদে, বারান্দায় বা বাড়ি সামনে পাত্রে পানি রাখলে খেতে পারবে। এভাবেই শহরে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পলাশ নগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X