কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ চাইন্ড নিউরোলজি সোসাইটি ডা. মিজান সভাপতি, সম্পাদক ডা. মনির

অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান ও ডা. মোহাম্মদ মনির হোসেন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান ও ডা. মোহাম্মদ মনির হোসেন। ছবি : সংগৃহীত

চাইন্ড নিউরোলজি সোসাইটির ২০২৫-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদী কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মনির হোসেন।

গতকাল (২৬ এপ্রিল) শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। একই সাথে অধ্যাপক ডা. আহমেদ মুর্তজা ও অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে উপদেষ্টা মনোনীত করা হয়। রোববার (২৭ এপ্রিল) চাইল্ড নিউরোলজি সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কমিটির চার সহসভাপতি অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, ডা. কাজী আশরাফুল ইসলাম, ডা. মো. শাখাওয়াত হোসেন। যুগ্ম সম্পাদক হলেন ডা. মাসুমা আক্তার এবং ডা. শেখ মশিউর রহমান। এ ছাড়াও কমিটির কোষাধক্ষ ডা. এ.বি.এম. মুকিব, সাংগঠনিক সম্পাদক ডা. মুশতাব শীরা মৌ, দপ্তর সম্পাদক ডা. নুর-ই সাবা লিজা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. তানিয়া সাদ, প্রচার ও জন সংযোগ সম্পাদক ডা. লাইলা আঞ্জুমান বানু এবং প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ডা. হুমায়রা রাফিকা কাদেরী।

কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য হলেন- অধ্যাপক ডা. শাহীন আক্তার, অধ্যাপক ডা. নারায়ণ সাহা, অধ্যাপক ডা. আরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বিউটি, অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, ডা. মোহাম্মদ জহির উদ্দিন, ডা. শামীম আরা বেগম, ডা. সাবরিনা ফারহা মৌরী, ডা. শাওলী সরকার, ডা. দিপা সাহা ও ডা. মো. আলাউদ্দিন।

উল্লেখ্য, বাংলাদেশের শিশু নিউরোলজি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের পেশাগত মান উন্নয়ন, সদস্যদের জন্য আন্তর্জাতিক ও জাতীয় বৈজ্ঞানিক সেমিনার, ট্রেনিং, নতুন পদ সৃজনসহ অন্যান্য একাডেমিক কার্যক্রমের জন্য ইতোপূর্বে ২০২২ সালে বাংলাদেশ চাইন্ড নিউরোলজি সোসাইটি (বিসিএনএস) এবং এর প্রথম আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X