শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রক্সি দিতে গিয়ে ডিভাইসসহ ধরা, ৩ তলা থেকে লাফ যুবকের

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

বস্ত্র অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে ডিজিটাল ডিভাইসসহ ধরা খেয়ে তিন তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন তারেক মাহমুদ জুয়েল নামে এক যুবক।

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রক্সি (অন্যজনের পরীক্ষা) দিতে গিয়ে ডিভাইসসহ ধরা খেয়ে পালানোর জন্য লাফ দেন জুয়েল। আর জুয়েলের স্বজনরা বলছেন, পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকেই তিনি লাফ দিতে পারেন। তবে কী কারণে তিনি লাফিয়ে পড়েছেন সে বিষয়ে মুখ খুলছেন না জুয়েল।

জানা গেছে, শনিবার পাট ও বস্ত্র অধিদপ্তরের ল্যাব সহকারী পদে লিখিত পরীক্ষা ছিল। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। ওই স্কুলের সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, স্কুলের তিন নম্বর ভবনের তৃতীয় তলায় আসন ছিল ওই যুবকের। তিনি কানে ডিভাইস লাগিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। ধরা পড়ার পর তাকে অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তিনি তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা বলেছেন, ওই যুবক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ডিভাইসসহ ধরা পড়েন। তিনি কারও প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। কারণ ওই স্কুল এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক মাহমুদ জুয়েল নামে কোনো পরীক্ষার্থী ছিল না।

খিলগাঁও থানার এসআই নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেছেন, জুয়েলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় সিটিস্ক্যান ও পায়ের এক্স-রে করানো হয়েছে। তার বাম পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জুয়েলের বড় ভাই সোলাইমান আলী গণমাধ্যমকে জানান, জুয়েলের ফোন থেকেই তাকে খবর দেওয়া হয়, সে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান তিনি। হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন জুয়েল বস্ত্র অধিদপ্তরে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছিল। এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তার ধারণা চাকরির বয়স আর বেশি দিন নেই জুয়েলের। এ কারণে হতাশা থেকে সে আত্মহত্যার উদ্দেশে লাফ দিতে পারে।

সোলাইমান আলী আরও জানান, তিনি বাড্ডা এলাকায় ভাড়া থাকেন। আর জুয়েল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামের বাড়িতে থাকেন। গ্রামে তিনি কৃষি কাজ করেন। স্ত্রী ও এক সন্তান রয়েছে জুয়েলের। তার বাবার নাম মোজাম্মেল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১১

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১২

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৩

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৫

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৬

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৭

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৮

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৯

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

২০
X