কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই প্রকৌশলীর ভুয়া প্রশ্নফাঁসের কারবার

ভুয়া প্রশ্নফাঁস চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্য। ছবি : কালবেলা
ভুয়া প্রশ্নফাঁস চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্য। ছবি : কালবেলা

দুই ডিপ্লোমা প্রকৌশলী চাকরি না করে দুই বছর আগে গড়ে তুলে ভুয়া প্রশ্নফাঁসের চক্র। তারা ভুয়া প্রশ্নপত্র বিক্রির টাকা দিয়ে অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির কারবার করত।

গত মঙ্গল ও বুধবার ঢাকা, নারায়ণগঞ্জ ও জামালপুর থেকে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার পাঁচজন হলেন- আবদুল আহাদ ওরফে রাফিন খান, স্বাগতম চন্দ্র ওরফে মো. বাবুল মিয়া, সাব্বির আহমেদ, মইনুদ্দিন ও বাসুদেব চন্দ্র রায়। তাদের মধ্যে সাব্বির কিশোরগঞ্জ পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্সে এবং স্বাগতম রংপুরের একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।

গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ চক্রটিকে গ্রেপ্তার করেছে। তারা জানিয়েছেন, এসএসসি, এইচএসসি পরীক্ষার আগে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিজ্ঞাপন দেয় চক্রের সদস্যরা। বিজ্ঞাপন দেখে কোনো শিক্ষার্থী বা অভিভাবক আগ্রহী হলে টাকা নিয়ে পেজে যুক্ত করা হয়। পরীক্ষার আগে শতভাগ নিশ্চয়তাসহ প্রশ্ন দেওয়ার কথা বলে আরেক দফায় টাকা নেয়। কিন্তু পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের দেওয়া হয় ভুয়া প্রশ্ন। চলমান এইচএসসি পরীক্ষায় শতাধিক ব্যক্তির কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করেছে চক্রটি।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, চক্রটি এবারো প্রশ্নফাঁসের নামে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণা করেছে। আরও যারা এই ধরনের কাজ করছে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিবির এক কর্মকর্তা বলেন, ভবিষ্যতে যেসব অভিভাবক বা শিক্ষার্থী প্রশ্ন কিনতে আগ্রহ দেখাবে, তাদের নাম পরিচয়ও প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X