কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে সিইসিকে যে বার্তা দিল যুক্তরাজ্য

সিইসি কাজী হাবিবুল আউয়াল ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ছবি : সংগৃহীত
সিইসি কাজী হাবিবুল আউয়াল ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। রোববার (২৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের একথা জানান।

এ সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। বৈঠকে সিইসির নেতৃত্বে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় নির্বাচন ভবনের সিইসির দপ্তরে বৈঠকে বসেন সারাহ কুক।

হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে। আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক, গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহারসহ বেশকিছু বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১০

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১১

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১২

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৩

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৪

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৬

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৭

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৮

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৯

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X