কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনের মতো শাহবাগে ছাত্র-জনতা, যান চলাচল বন্ধ

দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি : সংগৃহীত
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় শাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল।

শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন ছাত্র-জনতারা। তবে আগের দিনের তুলনায় শাহবাগের ভিড় অনেকটাই কমেছে। সেখানে অবস্থানরত রয়েছেন কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রাতে অনেকেই রাস্তায় শুয়ে বিশ্রাম নিয়েছেন। যদিও বেশিরভাগ আন্দোলনকারী ইতোমধ্যে এলাকা ত্যাগ করেছেন।

যান চলাচল বন্ধ

অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ মোড়ের চারদিকের সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সংলগ্ন মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার ঘোষণার পরই একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে এসে মোড় অবরোধ শুরু করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন।

রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। হাসনাত আবদুল্লাহ এ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X