শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

গুম কমিশনে অভিযোগ পড়েছে ১৮০০

১ হাজার ৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। ছবি : কালবেলা
১ হাজার ৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। ছবি : কালবেলা

গুম সংক্রান্ত তদন্ত কমিশনে ১ হাজার ৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। এর আগে ১ হাজার ৬শ’র বেশি জানানো হলেও সোমবার (১২ মে) কমিশন জানিয়েছে নতুন সংখ্যা।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি (আরএফকে)-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তাদের এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সংস্থাটির সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল এডভোকেসি এন্ড লিটিগেশন) অ্যান্জেলিটা বেয়েনস এবং এটর্নি স্টাফ(এশিয়া) ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, কমিশনে অদ্যাবধি ১৮০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলের সদস্যগণ কমিশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা গুমের প্রতিটি ঘটনার তদন্ত, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের কার্যক্রম চলমান থাকা জরুরি বলে উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশাও ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য মো. নূর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড.নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X