কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পতাকা অর্ধনমিত রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

পতাকা অর্ধনমিত রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার

বিভিন্ন দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা ব্যাংকগুলো যাতে মেনে চলে সে বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এর আগে গত ৯ আগস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন এনে অর্ধনমিতকরণের পরিমাণ নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের এক ভাগ নিচে নামিয়ে উড়াতে হবে।

বলা হয়, পতাকা দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে তা সাত ফুট নামিয়ে উপর থেকে উড়াতে হবে। অর্থাৎ পতাকা আর দণ্ডের শীর্ষ ও পতাকার শীর্ষের মধ্যকার দূরত্ব হবে সাত ফুট। আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে অর্ধনমিত রাখার নিয়ম উল্লেখ ছিল। তবে কতটা নিচে নামিয়ে উড়াতে হবে, সেটি বলা ছিল না।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও এবং সরকারি প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত অন্য কোনো দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X