কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল

এডিসি মহিউদ্দীন আহমেদ মাহী ও এডিসি মো. জুয়েল রানা। ছবি : সংগৃহীত
এডিসি মহিউদ্দীন আহমেদ মাহী ও এডিসি মো. জুয়েল রানা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৮ বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা।

সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহসভাপতি ডিএমপির এডিসি মো. সুমন মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, ডিএমপির এডিসি মো. সুমন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সিনিয়র যুগ্ম-সম্পাদক ডিএমপির এডিসিট মহসীন আল মুরাদ, যুগ্ম-সম্পাদক পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, ডিএমপির এডিসি মো. নাজমুল হাসান, জুয়েল ইমরান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকী।

সাংগঠনিক সম্পাদক ডিএমপির এডিসি কাজী আবু সাইদ, কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান চৌধুরী ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম তরফদার।

নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, ‘এই কমিটি জুলাই স্পিরিটকে ধারন করে দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে।’

সিনিয়র সহসভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।

আর সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য।

পরে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নবনির্বাচিত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X