কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এসব গাড়ি কেনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল।

তবে সেই প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার জন্য পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬(২)-এ উল্লেখ করা মূল্যসীমার ওপরে কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়।

তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি।

মঙ্গলবারের বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থানের জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে দুটি প্রস্তাব উপস্থাপিত হয়। একটি প্রস্তাব অনুমোদিত হয় এবং গাড়ি কেনার প্রস্তাবটি বাতিল করে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আজকের বৈঠকে উপস্থাপন করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১০

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১১

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১২

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৩

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৪

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৫

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৬

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৭

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৮

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৯

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

২০
X