কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজন দুদকে 

বাঁ দিক থেকে মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ তুহিন ফারাবী ও গাজী সালাউদ্দিন তানভীর।
বাঁ দিক থেকে মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ তুহিন ফারাবী ও গাজী সালাউদ্দিন তানভীর।

দুর্নীতিসহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও বর্তমান পিও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ মে) সকাল ১০টায় তারা দুদকে উপস্থিত হন।

এদিকে এদিন ১০টা ৪৫ মিনিটে দুদকে হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও।

তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গতকাল মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও তারা আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন। তবে গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করেছিল দুদক। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদে জন্য তাদের দুদকে উপস্থিত হতে চিঠি দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, অভিযুক্ত দুই ব্যক্তিকে আজ তলব করা হলেও তারা উপস্থিত হননি। এমনকি সময় বৃদ্ধির জন্য তারা কোনো আবেদনও করেননি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল দুদকের পক্ষ থেকে। কিন্তু তারা যদি এ সুযোগ না নেন এটা তাদের বিষয়।

দুদক মহাপরিচালক বলেন, তাদের অনুপস্থিতির কারণে দুদকের অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হলে দুদকের টিম তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারা মঙ্গলবার দুদকে উপস্থিত না হওয়ায় তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে; সেক্ষেত্রে দুদক কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, অবশ্যই যারা অভিযুক্ত থাকেন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে তা খুঁজে দেখা হবে। এছাড়া অনুসন্ধান টিমের কাছে যদি মনে হয় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে কি পদ্ধতি গ্রহণ করতে হবে তা আমাদের অনুসন্ধানকারী টিম জানে। সে অনুযায়ী ব্যবস্থা।

তিনি বলেন, যদি অনুসন্ধান টিম প্রয়োজন মনে করে তাদের পুনরায় তলব করে চিঠি দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X