বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : কালবেলা
রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : কালবেলা

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট সরকারের একার পক্ষে ভাঙা সম্ভব না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব না। সিন্ডিকেট রুখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, এই যে জুলাই বিপ্লব হলো, হাত গেল, পা গেল, এত জীবন গেল- যারা সিন্ডিকেট করে তারা কি এটা দেখছে না? তবুও তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই।

তিনি বলেন, চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, চিকিৎসক নিয়োগ ও পদায়ন কোনো অনিয়মকে বরদাস্ত করা হবে না। সরকার স্বল্প সময়ে ডাক্তার নিয়োগের জন্য বিশেষ বিসিএসের ব্যবস্থা করেছে। এ ছাড়াও সরকার ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগের সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজের সংস্কারও অত্যন্ত জরুরি।

নির্মাণের দীর্ঘদিন পরেও চালু না হওয়া রংপুর মা ও শিশু হাসপাতালের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নেই। যে কোনো কিছু করতে হলে সবকিছুর প্ল্যান নিয়ে আগাতে হয়। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোনো পরিকল্পনা করেনি। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করেনি। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারব না। কাজেই আমরা আস্তে-ধীরে এগুলো করব। যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১০

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১২

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৩

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৪

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৫

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৬

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৭

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৮

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৯

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

২০
X