কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বন্দি-বিনিময় চুক্তির আওতায় পিকে হালদারকে ফেরাবে দুদক : মহাপরিচালক 

সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ থেকে হাজার হাজর কোটি টাকা লুট করে ভারতে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারকে বন্দি-বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পিকে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে অর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচার অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অর্ধশত মামলা করেছে দুদক।

বাংলাদেশের ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে-বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে ২০২২ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা ইডি। পরে আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে গেল বছরের ডিসেম্বরের পশ্চিমবঙ্গের কারাগার থেকে জামিনে মুক্তি পান পিকে হালদার।

বাংলাদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X