বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলন বাইউসকন-২০২৫ অনুষ্ঠিত

বাইউসকন-২০২৫। ছবি : সংগৃহীত
বাইউসকন-২০২৫। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ইউরোলজির সবচেয়ে বড় বৈজ্ঞানিক সম্মেলন BAUSCON ২০২৫। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“Innovation and Excellence in Female Urology”।

২৮ ও ২৯ মে দুইদিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় মূল সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম এবং চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. প্রফেসর মোহাম্মদ শফিকুর রহমান, এবং মহাসচিব ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম সম্মেলন।

২৪ মে অনুষ্ঠিত হয় প্রি-কনফারেন্স লাইভ সার্জারির ওয়ার্কশপ, পরিচালনায় ছিলেন বিএমইউ-এর সহযোগী অধ্যাপক ও ইউরোলজিস্ট ডা. মো. রফিকুল ইসলাম।

ভার্চুয়ালি চীনের বেইজিং থেকে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন ডা. মো. রফিকুল ইসলাম। সাম্প্রতিক এক গবেষণায় তিনি দেখিয়েছেন—BMG ইউরেথ্রোপ্লাস্টি (Buccal Mucosal Graft Urethroplasty) অপারেশনের পর কতদিন ক্যাথেটার রাখা হলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। বর্তমানে সাধারণভাবে অপারেশনের পর ১৪ থেকে ২১ দিন পর্যন্ত ক্যাথেটার রাখা হয়। তবে তার গবেষণায় দেখা গেছে, মাত্র ৭ দিন পর ক্যাথেটার খুললেও রোগীর ফলাফল একইরকম ভালো থাকে। বরং এতে রোগীর হাসপাতাল থাকার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা চিকিৎসা ব্যবস্থাপনার খরচ এবং রোগীর ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট জঁ দ্য লা রোজেট ভার্চুয়ালি একটি প্রেজেন্টেশন করেন।

উল্লেখ্য, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে তানে অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X