কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে

আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত
আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন সারা দেশে থেমে থেমে ঝড়-বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনও বৃষ্টি অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে ঈদুল আজহা উদযাপনে গ্রামের দিকে যাওয়া শুরু করেছেন নগরবাসী। সরকারি ছুটি শুরু হলে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। এ ছাড়া কোরবানির পশু কেনাকাটার ব্যাপারও রয়েছে। ফলে বৈরী আবহাওয়া দুশ্চিন্তায় ফেলেছে মানুষকে।

আবহাওয়া অফিস বলছে, এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২ জুনের দিকে বৃষ্টি কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না। সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, কয়েক দিন ধরে দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনও দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে, আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো পূর্বাভাস দেখা পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, সোমবার (২ জুন) থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে, কিন্তু পুরোপুরি থামবে না। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, তাতে পুরো সপ্তাহব্যাপী বৃষ্টি হতে পারে। যদিও রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলক কম থাকবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঈদের দিনও বৃষ্টি হতে পারে। তবে, কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। ঈদের দিন তিনেক আগে নির্দিষ্ট করে বলা যাবে। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। সোমবারের পর গরম কিছুটা বাড়বে। ভ্যাপসা গরম থাকবে। আগামী ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X