কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ভাসছিল ১৪ জেলে, ৯৯৯-এ কলে উদ্ধার

উদ্ধার হওয়া ১৪ জেলে। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ১৪ জেলে। ছবি : কালবেলা

গভীর সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়েও যাওয়ায় চার দিন ধরে সাগরে ভাসছিল। নেটওয়ার্ক না থাকায় বিষয়টি কাউকে জানাতে পারেনি তারা। ভাসতে ভাসতে যখন অল্প নেটওয়ার্ক পেলেন। তখনই উদ্ধারের অনুরোধ জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে উদ্ধারে অনুরোধ জানান এক জেলে।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

জেলেদের কথা তুলে ধরে তিনি জানান, আমাদের ট্রলার নষ্ট, আমরা চারদিন ধরে সাগরে ভাসতেছি। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সাথে যোগাযোগ করতে পারি নাই। এখন একটু একটু নেট পাইতেছি, তাই আপনাদের জানাইলাম। আমাদের দয়া করে উদ্ধারের ব্যবস্থা নেন।

৯৯৯ কে জেলে আরও জানান, গত ১৯ আগস্ট তারা ১৪ জন জেলে চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সাগরে কয়েক দিন মাছ ধরার পর গত ২৫ আগস্ট তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর চারদিন ধরে তারা সাগরে ভাসছিলেন, বিকল ট্রলার নিয়ে ভাসতে ভাসতে বর্তমানে তার কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি রয়েছেন। এমন তথ্য জানিয়ে নুরুল করিম নামে একজন জেলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন মঙ্গলবার দুপুরে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার রাজু আহমেদ। রাজু তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থান নিতে অনুরোধ করে।

পরে ৯৯৯ ডেসপাচার এস আই মো. হোসেন আলী উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল এলাকা থেকে বিকল ফিশিং ট্রলার থেকে ১৪ জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।

কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডের কমাণ্ডার ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X