কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় অভিনেত্রী জেবার কারাদণ্ড

অভিনেত্রী জেবা চৌধুরী জয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জেবা চৌধুরী জয়া। ছবি : সংগৃহীত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার মামলার বাদী ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব হাসান রানা বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রানার কাছে সাত লাখ টাকায় জেবা চৌধুরী প্রাইভেট কার বিক্রি করেন। একটি চুক্তিপত্রের মাধ্যমে ২০২২ সালের ২০ মার্চ জেবা চৌধুরী সব টাকা বুঝে নেন। তবে গাড়ির কাগজপত্র আপডেট না থাকায় গাড়ি হস্তান্তর করেননি। চুক্তিপত্রে বলা হয়েছিল বিআরটিএ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে ১৫ দিনের মধ্যে গাড়ি হস্তান্তর করবেন। কিন্তু টাকা নিয়ে আসামি আর গাড়ি হস্তান্তর করেননি। পরে ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী রানা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর আসামি গ্রেপ্তার হন। এরপর জামিনে গিয়ে পলাতক হন। এ বছর ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালীন বিভিন্ন সময়ে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

পাকিস্তানের পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলা, ৯ পুলিশ সদস্য নিহত

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

১০

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১১

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

১২

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

১৩

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

১৪

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

১৫

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

১৬

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

১৭

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

১৮

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

১৯

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

২০
X