কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগর থেকে নৌবাহিনীর সদস্যদের সাহায্যে উদ্ধার হওয়া জেলেরা। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগর থেকে নৌবাহিনীর সদস্যদের সাহায্যে উদ্ধার হওয়া জেলেরা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ার নিকটবর্তী বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে মাছ ধরা ট্রলারসহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, শনিবার কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত লক্ষ করে তাৎক্ষণিক বিপদগ্রস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায় এবং তাদের উদ্ধার করে।

অভিযানে অংশ নেওয়া নৌ সদস্যরা দ্রুত ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পরে উদ্ধারকৃত জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় তারা গভীর সমুদ্রে তিন দিন ধরে আটকা পড়ে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১০

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১১

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৩

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৪

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৫

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৭

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৮

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৯

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

২০
X