কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার পেলেন করভি রাখসান্দ

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। ছবি : সংগৃহীত
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। ছবি : সংগৃহীত

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ। সেই সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত, ফিলিপাইন ও পূর্ব তিমুরের আরও তিনজন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের করভি রাখসান্দের নামও রয়েছে।

করভি রাখসান্দ ছাড়া পুরস্কার পাওয়া বাকি তিনজন হলেন- ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।

এবার র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে থাকে।

তারা তাদের ওয়েবসাইটে পুরস্কার প্রাপ্তদের সম্পর্কে বলেছে, বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তি করভি রাখসান্দ। তিনি নিজ দেশের তরুণদের মধ্য সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রবি কান্নান পেশায় চিকিৎসক। ভারতের আসামে দরিদ্র মানুষের ক্যানসার চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ইগুয়েনিও লেমোস তার দেশে পরিবেশ ও আদিবাসী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। সেই সঙ্গে টেকসই ও স্বাধীন খাদ্য সরবরাহব্যবস্থায় তার অবদান রয়েছে।

অন্যদিকে শান্তি আলোচনার মধ্যস্ততায় নারীদের অংশগ্রহণ নিয়ে কাজ করেন ফিলিপাইনের মিরিয়াম।

এর আগে মোট ১২ বাংলাদেশি এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন- সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯), বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫), বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X