বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরীক্ষা পেশার উৎকর্ষ সাধনে অঙ্গীকার আইসিএবির

আইসিএবির লোগো। ছবি : সংগৃহীত
আইসিএবির লোগো। ছবি : সংগৃহীত

বিধিবদ্ধ নিরীক্ষার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) ওপর আস্থা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

নিরীক্ষা সংস্থাগুলোর সংস্কারের দাবির মধ্যেও বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে আইসিএবির সভাপতি মারিয়া হাওলাদার এফসিএ এই আহ্বান জানান। তিনি বলেন, নিরীক্ষা কার্যক্রমের জন্য আইসিএবি একমাত্র প্রতিষ্ঠান যার বৈশ্বিক ও অভ্যন্তরীণ স্বীকৃতি রয়েছে।

মারিয়া হাওলাদার উল্লেখ করেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আইসিএবি বাংলাদেশে অ্যাকাউন্টিং ও নিরীক্ষা পেশায় সর্বোচ্চ মান বজায় রেখেছে। তাদের পাঠ্যক্রম এবং পরীক্ষা পদ্ধতি মর্যাদাপূর্ণ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (আইসিএইডাব্লিউ) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড (সিএএএনজেড) এর সমতুল্য হিসাবে স্বীকৃত, যা বিশ্বব্যাপী বাংলাদেশি সিএদের জন্য সুযোগ তৈরি করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিএবির নেতারা বলেন যে, সিএরা অর্থপাচারের সাথে জড়িত নন। আইসিএবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বাংলাদেশে একমাত্র আইসিএবিই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রশিক্ষণ ও পরীক্ষা পদ্ধতিতে আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর মানদণ্ড অনুসরণ করে। এই মানদণ্ড একজন শিক্ষার্থীকে বিশ্বমানের অডিটর হওয়ার যোগ্যতা অর্জনে সহায়তা করে। ফলে আইসিএবির সদস্যরা সর্বাধুনিক শিক্ষা ও পেশাগত চর্চায় দক্ষ, এবং উচ্চমানের নিরীক্ষা সেবা দিতে সক্ষম।

সংগঠনটি আরও জানায়, আইসিএবির কোয়ালিটি অ্যাসিওরেন্স বোর্ড ও ডিপার্টমেন্ট নিয়মিতভাবে নিরীক্ষার গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে থাকে। পেশাগত অনিয়ম হলে, তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আছে স্বাধীন ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। এসব ব্যবস্থার কারণে আইসিএবির নিরীক্ষা চর্চা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ-ও জানায়, কোম্পানি আইনের ২২০ ধারা অনুযায়ী কষ্ট অডিটের সুযোগ থাকলেও আইসিএমএবি সদস্যদের মাধ্যমে এ অডিট কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। তবে ভবিষ্যতে কষ্ট অডিট শক্তিশালী করতে আইসিএবি, আইসিএমএবিকে সব ধরনের পেশাগত সহায়তা দিতে প্রস্তুত।

পরিশেষে আইসিএবি স্পষ্টভাবে জানায়, ‘আমরা অপপ্রচার নয়, গঠনমূলক সমাধান চাই। দেশের অডিট পেশার গুণগত মান রক্ষা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলুন, পেশাকে রাজনীতিমুক্ত রাখি, এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে একসঙ্গে কাজ করি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X