বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ নিয়ে যা বললেন নয়নতারা

নয়নতারা ও বিগনেশ শিবান। ছবি : সংগৃহীত
নয়নতারা ও বিগনেশ শিবান। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবারের কারণ একেবারেই ব্যক্তিগত। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, ভেঙে যেতে চলেছে নয়নতারা ও তার স্বামী পরিচালক বিগনেশ শিবানের সংসার।

তিন বছর আগে প্রেমের পরিণতি হিসেবে বিগনেশকে বিয়ে করেছিলেন নয়নতারা। চলতি বছর চতুর্থ বিবাহবার্ষিকীতে পা দিয়েছেন এই তারকা দম্পতি। তবে সম্প্রতি নয়নতারার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া কয়েকটি বার্তা যেন ভক্তদের মনে সন্দেহের বীজ বুনে দেয়।

এক স্টোরিতে তিনি লেখেন, “বোকাকে বিয়ে করা ভুল।” অন্য একটিতে আবার ছিল, “পুরুষেরা কখনো পরিণত হয় না।” আরেক পোস্টে নয়নতারার স্পষ্ট কথা, “আমাকে একা থাকতে দাও, আমি ক্লান্ত।” এই তিনটি বার্তা মিলিয়ে অনেকেই ধরে নেন, নয়নতারা ও বিগনেশের দাম্পত্যে ফাটল ধরেছে। গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই তারকা দম্পতির সংসার বুঝি আর টিকছে না।

তবে এই জল্পনার মধ্যেই নয়নতারা আবারও আলোচনায় আসেন একটি ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে চাদর পেতে শুয়ে রয়েছেন বিগনেশ, আর তার পিঠের ওপর বসে আছেন নয়নতারা। দুজনেই ভাবনায় ডুবে। ক্যাপশনে নয়নতারা লেখেন, ‘আমরা যখন আমাদের নিয়ে পাগলাটে নিউজ দেখি, এটা আমাদের তখনকার প্রতিক্রিয়া।‘ এই এক বাক্যেই দ্বারা যেন নয়নতারা সব গুঞ্জনের জবাব দিয়ে দেন। নেটিজেনরা ধরে নিচ্ছেন, এই পোস্টের মাধ্যমে তিনি আসলে বিচ্ছেদের জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক নয়নতারার। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে। বর্তমানে নয়নতারার হাতে রয়েছে বিভিন্ন ভাষার ৯টি সিনেমার কাজ। এর মধ্যে তামিল ও মালায়ালাম ভাষার দুটি সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ, বাকি ৭টি সিনেমার কাজ চলছে পুরোদমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X