মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে যুবদল নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। এতে বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান দেন—‘মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে’, ‘ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে’, ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশব্যাপী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল। অথচ যারা পরিবর্তনের কথা বলেছিল, তারাই এখন ক্ষমতায় আসার আগেই জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে। মিটফোর্ডে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা করায় প্রমাণ হয়, তারা এখনই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকার ভ্রান্ত ধারণা পোষণ করছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, মিটফোর্ডে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে—এটা মানবতা ও সভ্যতার প্রতি চরম অবমাননা। বিএনপি যদি চাঁদাবাজদের দমন করতে না পারে, তাহলে এই দেশের তরুণ সমাজই মোক্ষম জবাব দেবে।

গত ৮ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতাকর্মীরা ইট-পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে তার মরদেহের ওপর নাচানাচির ঘটনাও ঘটে। এ নিয়ে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X