কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে গরম থেকে নিস্তার পেল রাজধানীবাসী

রাজধানীতে দুপুরের দিকে বৃষ্টি হয়। ছবি : কালবেলা
রাজধানীতে দুপুরের দিকে বৃষ্টি হয়। ছবি : কালবেলা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের কয়েকটি জেলায় গত কয়েক দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। রাজধানী ঢাকাতেও গরমে অতিষ্ঠ ছিল নগরবাসী। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর বৃষ্টি হওয়াতে যেন সেই গরম থেকে নিস্তার পেয়েছে রাজধানীবাসী।

এদিন সকালে থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। দুপুর ১টা বাজতেই ঢাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ২টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। জুমার নামাজ থেকে ফেরা পথে অনেকেই পড়েন ভোগান্তিতে।

বৃষ্টি বেশ কিছুক্ষণ থাকায় নামাজ শেষে অনেকেই মসজিদেই অবস্থান করেন। এ ছাড়া ছুটির দিন হওয়ায় রাস্তায় সাধারণ লোকসমাগমও এবং গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে। তবে যারা কাজে বেরিয়েছিলেন তারা কিছুটা বিপত্তিতে পড়েন।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। ফলে সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া এ সময় টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X