কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (২৬ জুন) রাত থেকে উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে মেরিট লিস্ট দেখতে পারছেন।

এর আগে, গত ২২ জুন ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তি’ অনুযায়ী শূন্যপদের তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। সেই থেকে এসব পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১০ জুলাই রাত ১২টা।

এবারের বিজ্ঞপ্তিতে সর্বমোট প্রায় ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ।

নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে পরিবর্তন এনে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন ২০২৫-এ যাদের বয়স ৩৫ বছরের মধ্যে, তারাই শুধু আবেদন করতে পারবেন। পাশাপাশি, সনদের মেয়াদ গণনা করা হবে ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর পর্যন্ত। এ ছাড়া, নারী কোটায়ও কিছু পরিবর্তন আনা হয়েছে।

আবেদন পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত পোর্টালে গিয়ে ১ হাজার টাকা ফি দিয়ে আবেদন জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে।

তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে তার সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রতিষ্ঠান যদি সুপারিশপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ দিতে ব্যর্থ হয়, তাহলে এমপিও স্থগিত ও ম্যানেজিং কমিটি বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, প্রতিষ্ঠানপ্রধানদের দাখিলকৃত শূন্যপদের তথ্য উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ভুল চাহিদাজনিত কারণে নিয়োগে কোনো জটিলতা দেখা দিলে এনটিআরসিএ দায়ী থাকবে না বলেও জানানো হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X