কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে মুসলিম দেশগুলোর মহাসম্মেলন, যোগ দিবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত
ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বিশেষ অধিবেশন। এ অধিবেশনে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

বৃহস্পতিবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগামী শনিবার ইস্তানবুলে অনুষ্ঠিতব্য ওআইসির একটি বৈঠকে অংশ নেবেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্রটি জানায়, ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষ করে বৃহস্পতিবার আরাকের খোন্দাব পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে আলোচনা হবে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই স্থানে একটি আংশিকভাবে নির্মিত হেভি-ওয়াটার রিঅ্যাক্টরকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি অস্ত্র-গ্রেড প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে।

তুরস্ক ইসরায়েলের তীব্র সমালোচনা করে এই হামলাগুলোকে বেআইনি বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যে ইরান নিজেকে বৈধভাবে রক্ষা করছে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মুসলিম দেশগুলোকে এই অঞ্চলে ‘বিশৃঙ্খলাকর কর্মকাণ্ডের’ মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও এই সম্মেলনে বক্তৃতা দেবেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্র রয়েছে। জোটটি দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোর জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চ হিসেবে কাজ করে আসছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X