কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’

ফয়েজ আহম্মদ। ছবি : সংগৃহীত
ফয়েজ আহম্মদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, তারা কখনোই শোধরাবে না। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ফয়েজ আহম্মদ লেখেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়- এই অংশটি দেখে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। পরে দেখি না, তারা আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, আওয়ামী লীগ কখনোই শোধরাবে না।

তিনি লেখেন, সুযোগ পেলেই এরা আগের চেয়েও ভয়ংকর হবে, হিংস্র জানোয়ারের মতো মেতে উঠবে প্রতিশোধের নেশায়। যখনই কোনো না কোনো কারণে গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে কোনো বাহাস হয়, একটুখানি দূরত্ব দেখা দেয় তখন আরও ভয়ংকর হয়ে ফেরার নেশায় মত্ত হয় আওয়ামী লীগ; কিন্তু বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ ফিরবে না। খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না। কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে জুলাই গণহত্যাসহ ১৬ বছরের সকল গুম-খুনের দায় স্বীকার করতে হবে। সেক্ষেত্রে হাসিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না।

তিনি আরও লেখেন, অন্যদিকে খুনি হাসিনা জানে, তার এবং তার পরিবারের রাজনৈতিক নেতৃত্ব দলের নেতাকর্মীদের কাছে প্রত‍্যাখ্যাত হয়ে পড়েছে, সুতরাং আওয়ামী লীগকে ফিরতে হলে নতুন ব‍্যবস্থাপনায় ফিরতে হবে, যা হাসিনা তার জীবদ্দশায় হতে দেবে বলে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগ এখন ক্ষণে ক্ষণে গর্জে ওঠার ভান করবে আর অভ‍্যুত্থানবিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X