কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও সিট প্ল্যান প্রকাশ

 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই (বুধবার) এবং চলবে ৩ আগস্ট পর্যন্ত। এর পর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

রোববার (২০ জুলাই) রাতে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই সরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কেউ কানের ওপর কোনো ধরনের আবরণ রাখতে পারবেন না, প্রার্থীদের কান খোলা রাখতে হবে। যদি কারও শ্রবণ সহায়তা যন্ত্র (হিয়ারিং এইড) ব্যবহারের প্রয়োজন হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পূর্বানুমতির জন্য কমিশনের কাছে আবেদন করতে হবে।

এছাড়া কেউ পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনলে তা বাজেয়াপ্ত করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের আচরণ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪–এর পরিপন্থী বলে বিবেচিত হবে এবং অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তাঁকে ভবিষ্যতে পিএসসির অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩–এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো প্রার্থী যদি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেন বা সহায়তা করেন, তাহলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত অপরাধ অনুযায়ী তাকে দণ্ডিত করা হবে।

পিএসসি কর্তৃপক্ষ সকল প্রার্থীকে নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সময়সূচি ও আসনবিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X